বল হাতে জাদু দেখালেন কেসরিক উইলিয়ামস, আর ব্যাটিংয়ে মারলন স্যামুয়েল। আফগানিস্তান শেষ টি-টোয়েন্টি ম্যাচেও পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজের কাছে। ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানরা।

সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নামে আফগানরা। সিদ্ধান্তের সদ্ব্যবহার করতে পারেনি কোনও ব্যাটসম্যান। মোহাম্মদ নবী সর্বোচ্চ ৩৮ রান করেন। ওপেনার নূর আলি জাদরানের ব্যাটে আসে ৩৫ রান। ২৫ রান করেন শফিকউল্লাহ। কেসরিক বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ৬ উইকেটে ১৪৬ রান করে আফগানিস্তান।

সেরা বোলিং ছিল কেসরিকেরলক্ষ্য দিয়ে ইনিংসের দ্বিতীয় বলে চ্যাডউইক ওয়ালটনকে ফিরিয়ে উল্লাস করে আফগানরা। কিন্তু ম্যাচে প্রত্যাশামতো ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস ৬৬ বলে ৮৯ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ১৯.২ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান করে ক্যারিবিয়ানরা।

এমএনজে