বিপিএলের ৩০তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে বরিশাল বুলস। টসে জিতে আগে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আগে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান।
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে সিলেট হেরে যাওয়ায় বরিশালের বিপক্ষে এই ম্যাচে অনেকটাই চাপহীন ঢাকা ডায়নামাইটস। কারণ সিলেট হারায় ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দলটির।
তবে দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হলেও গতকালের মতো আজও বরিশালের জার্সিতে গেইল ঝড় দেখার প্রত্যাশায় থাকতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
এমকে





