সিনসিনাটি মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও রুশ তারকা মারিয়া শারাপোভা।

বৃহস্পতিবার ১৩তম বাছাই ইতালিয়ান তারকা ফ্লাভিয়া পেনেট্টাকে ৬-২, ৬-২ সেটে হারিয়ে শেষ আটে নাম লেখান শীর্ষ বাছাই সেরেনা। এদিকে অ্যানাস্টাসিয়া পাভলিউচেনকোভাকে ৬-৪, ৭-৬ (৭-২) সেটে হারিয়েছেন পঞ্চম বাছাই শারাপোভা।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই