বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় শাস্তি পাওয়া বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শাস্তির বিপক্ষে আপিল করবেন। আজ মঙ্গলবার তার আপিল করার কথা রয়েছে।

এ বিষয় আশরাফুল বলেছেন, “আমি আমার দুই আইনজীবির মাধ্যমে আপিল করব। যাতে আমার শাস্তি কিছুটা কমানো হয়। ক্রিকেটে ফিরতে প্রয়োজনীয় সবকিছু করতে আমি রাজি। আমি মাঝে মাঝেই অনুশীলন করছি। ফিটনেস ফিরে পেতে আমি ঈদের পরেই ট্রেনারের সাহায্য নিব।”

শাস্তি পুনর্বিবেচনার জন্য আশরাফুল ছাড়া অন্যরাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত ডিসিপ্লিনারি কমিটির প্রধান বরাবর আবেদন করবেন।

উল্লেখ্য, বিপিএল-এ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিসিবির গঠিত ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ১০ লাখ টাকাও জরিমানাও করা হয়।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই