রিয়াল মাদ্রিদসহ অনেক ক্লাবই সুয়ারেজকে দলে নিতে চেষ্টা করেছিল। তবে বার্সেলোনা প্রস্তাব দেয়ার পর সিদ্ধান্ত নিতে এক মুহুর্ত ভাবেননি বলে জানিয়েছেন উরুগুয়ের তারকা।

চলতি মৌসুমের শুরুতে ৮১ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। যদিও নিষেধাজ্ঞার কারণে আগামী অক্টোবরের আগে মাঠে নামতে পারছেন না তিনি।

তবে বার্সা ভক্তদেরকে এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, "যখন আমি বার্সার আগ্রহ সম্পর্কে জানলাম, তখন সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা দ্ধন্দ্ব ছিল। কারণ এটা ছিল আমার স্বপ্ন ও মনের একান্ত ইচ্ছা। আমি অন্য প্রস্তাবগুলো ফিরিয়ে দিলাম। কারণ এখানে খেলাই ছিল আমার স্বপ্ন।"

উরুগুয়ের এই তারকা আরো বলেন, "ইউরোপে অনেক দিন কেটে গেল। আয়াক্স দিয়ে শুরু। তারপর লিভারপুলে আমার ক্যারিয়ার উন্নতি হচ্ছিল। এবার সেটা সর্বোচ্চ পর্যায় পৌঁছেছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই