বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো: সালাউদ্দিন।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

কাজী সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১টি ভোট।

নতুন মেয়াদে বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। তিনিও টানা চতুর্থবারের মতো সহ-সভাপতি হলেন।

শনিবার দুপুর ২টায় পাঁচ তারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয় বাফুফের এই নির্বাচন। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। বাফুফে’র এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দু’জন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

এমবি