স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা লিওনেল মেসির পর এবার আরেক তারকা নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। স্পেনের আদালত তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ করেছে।

নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে ৮ কোটি ৬০ লাখ ইউরো চুক্তি করেছিল বার্সা ও নেইমারের সাবেক ক্লাব সান্তোস। তবে কর বিভাগের তথ্য নিয়ে স্পেনের একটি আদালত বলছে, তিন বছরে নেইমার এক কোটি ১৮ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন।

এ কারণে সে দেশের জাতীয় আদালতের বিচারক পাবলো হু নেইমারের বাবাকে ১ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছেন।

প্রসঙ্গত, এর আগে বার্সেলোনার আরেক তারকা নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলে মামলা করেছিল স্পেনের কর বিভাগ।

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই