চোটের কারণ বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান ওয়ার্নার। তখনই তার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়। পরে জানা গেল, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। তবে এজন্য অস্ত্রপচার করতে হবে না।
ফলে আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলতে পারবেন তিনি।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। আর শেষ ম্যাচটি শুরু হবে ১৭ অক্টোবর।
জেডআই





