ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার জায়গাটি দখল করেছেন নেইমার। গ্রুপ পর্বে চার গোল করে মুলার, বেনজেমাদেরকে ছাড়িয়ে গেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করেন নেইমার। মেক্সিকো ব্রাজিলকে গোল বঞ্চিত করলেও ক্যামেরুনের জালে চারবার বল জড়িয়েছে স্বাগতিকরা। সোমবারের এই ম্যাচটিতেও জোড়া গোল পেয়েছেন বার্সা তারকা। ফলে মোট তিন ম্যাচ থেকে চার গোল নিয়ে আসরে সবার শীর্ষে রয়েছেন তিনি।

নেইমারের পরেই রয়েছে নেদারল্যান্ডসের রোবেন, জার্মানির থমাস মুলার ও ফ্রান্সের করিম বেনজেমা। তাদের প্রত্যেকের রয়েছে তিনটি করে গোল।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//জেডআই