ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৬৪ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল বিদায় নিয়েছেন।
শুক্রবার বিকাল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ওভার শেষে ১৬৩ রানেই থেমে যেতে হয় সফরকারীদের।
ফলে ১৬৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ভুল বোঝাবুঝিতে ব্যাক্তিগত ৭ রানের মাথায় সাজ ঘরে ফিরে যান সৌম্য। এরপর তামিম ইকবাল ব্যাক্তিগত ২৯ রানের মাথায় ক্রেমারের বলে সিবান্দার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।
প্রতিবেদন লেখা পর্যন্ত দলিয় ৩ উইকেট হারিয়ে ৯৯ রানে। মাঠে আছেন সাব্বির রহমান ৩২ বল খেলে ৩৮ রানে এবং মুশফিকুর রহিম ৭ বল খেলে ১২ রান করে।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, সৌম্য সরকার, তামিম ইকবাল ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: ভুসি সিবান্দা, হ্যামিলটন মাসাকাদজা, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, ব্রায়ান ভিতোরি, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গো ও গ্রায়েম ক্রেমার।
এআই





