আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। নিজের ৫০০-তম গোলের অপেক্ষায় মেসি। আর মাত্র তিনটি গোল করলেই বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৫০০ গোলের রেকর্ড বুকে নাম লেখাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

বুধবার (১৬ ‍মার্চ) চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) দ্বিতীয় লেগে বার্সার মুখোমুখি হবে গানাররা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। মেসির জোড়া গোলের সুবাদে প্রথম লেগ লেগে ২-০ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা।

আর্জেন্টিনার জার্সি গায়ে ১০৫ ম্যাচে করেছেন ৪৯টি। সব মিলিয়ে ৬২৩ ম্যাচে ৪৯৭ গোল। ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৫১৮ ম্যাচে ৪৪৮ গোলের কৃতিত্ব তার।

নিজের শেষ পাঁচ ম্যাচে ৯টি গোল করা মেসির পাঁচশ গোলের মাইলফলক ছোঁয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র! আর্সেনালের বিপক্ষে বার্সার শেষ দু’টি হোম ম্যাচে ছয়বার গানারদের জালে বল পাঠান মেসি। তাই বুধবার রাতেই বার্সার প্রাণভোমরার সামনে থাকছে ঐতিহাসিক হ্যাটট্রিকের হাতছানি।

 

এমআইএস।