টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই-ভোল্টেজের এই ম্যাচে পাকিস্তানের দেয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। আর এতে হাফ সেঞ্চুরি পার করার পর উইকেট হারিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা (২৪) ও বিরাট কোহলি (০)
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভাগ্যের লড়াই টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বল হাতে শুরু থেকেই সফলতার পরিচয় দেন ভারতীয় বোলাররা। সেই সঙ্গে ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রানের বেশি এগুতে পারেনি পাকিস্তান।
ব্যাট হাতে ক্রিজে এসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকবাহিনী। দ্বিতীয় ওভারেই রান আউট হন ওপেনার কামরান আকমল। ওয়ানডাউনে মাঠে আসা মোহাম্মদ হাফিজ (১৫) ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। পরক্ষণেই বিদায় নেন আহমদে শেহজাদ (১৭ বলে ২২ রান)।
শক্তিশালী জুটি গড়তে কেউই ভূমিকা রাখতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন উমর আকমল। ৩০ বলে ৩৩ রান করেন তিনি। শেষ বলে রান আউট হওয়ার আগে শোহাইব মাকসুদ ১১ বলে ২১ রান করেন। এছাড়া শোয়েব মালিকের ১৮ রানই দুই অঙ্কের ঘরের স্কোর। এদিন আফ্রিদি আউট হন ১০ বলে মাত্র ৮ রান করে। ভারতের বোলার অমিত মিশরা দুটি উইকেট পান। তিনটি ক্যাচ ধরেন সুরেশ রায়না।
খেলা
হাফ সেঞ্চুরি পর উইকেট হারাল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই-ভোল্টেজের এই ম্যাচে পাকিস্তানের দেয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত।





