২০১৫ সালের অ্যাশেজ লড়াইয়ের শুরুতে ভাগ্যের লড়াইয়ে জিতেছে ইংল্যান্ড। টসের এই লড়াইয়ে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
বুধবার ইংল্যান্ডের সোফিয়া গার্ডেন্সে শুরু হচ্ছে টেস্ট ফরম্যাটের এই লড়াই।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মুঈন আলী, স্টুয়ার্ট ব্রোড, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ক্রিস রোজার্স, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোগেস, শেন ওয়াটসন, জনসন, স্টার্ক, হ্যাজেলউড ও লিয়ন।
জেডআই





