ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যথাযথ জবাব দিচ্ছে আয়ারল্যান্ড।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন স্টার্লিং ৫৬ ও জয়সি ২৬।

সোমবার স্যাক্সটন ওভালে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে আইরিশরা। বিনা উইকেটে ৭১ রান জমা করে তারা।

ক্রিস গেইলের বলে রামদিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান পোর্টফিল্ড।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময় ৩০৪ রান সংগ্রহ করে ক্যারিবীয়ানরা।

জেডআই