টানা ১৪ বছর পর ইন্ডিয়ান ওয়েলস ওপেনে ফিরেই জয় পেলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
ক্যালিফোর্নিয়া টুর্নামেন্টটি ১৪ বছর ধরে বর্জন করেছিলেন সেরেনা ও তার বোন ভেনাস। অবশেষে বর্জন ভেঙে শনিবার মাঠে ফিরেই জয় তুলে নিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা। তবে এখনও তার বোন ভেনাস ফেরেননি।
ম্যাচটিতে জয়টি সহজ হয়নি তার জন্য। দীর্ঘ ২ ঘন্টা লড়াই করে মনিকা নিকুলেসকুকে ৭-৫, ৭-৫ সেটে পরাজিত করেছেন।
সর্বশেষ ২০০১ সালে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেরেনা। সেবার তিনি শিরোপাটিও জিতেছিলেন। কিন্তু তাকে অবজ্ঞা করে অনেকে শব্দ করেছিল ও অতিষ্ঠ করা হয়েছিল।
সেই টুর্নামেন্টে সেমিফাইনালে দুই বোন সেরেনা ও ভেনাসের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ভেনাস চোটের কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
এতে ফাইনাল ম্যাচের দিন বেশ কিছু দর্শককে সেরেনা ও তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করে।
এতে তার বাবা রিচার্ড ক্ষিপ্ত হয়েছিলেন। তারপর থেকে উইলিয়ামস পরিবারের দুই কন্যা আর এখানে খেলতে আসেনি।
জেডআই





