টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন পর্বের লড়াই প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে তারা। টস হেরে শুরুতে ব্যাট করছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন এনামুল (৮) ও ।
ব্যাট হাতে ক্রিজে এসে ১০ বলে মাত্র ৬ রান করেই বিদায় নিয়েছেন ওপেনার তামিম। অশ্বিনের বলে রায়নার তালুবন্দী হন তিনি। মাঠে এসেই প্রথম বলেই শর্মার হাতে ক্যাচ তুলে দেন শামসুর রহমান। পরে সাকিবের কল্যাণে হ্যাটট্রিক বঞ্চিত হন অশ্বিন। তবে পরে ওভারে ভুবনেশ্বরের বলে বিদায় নেন সাকিবও।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসাইন, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসাইন।
ভারত দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবীচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশরা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।
খেলা
তিন উইকেট নেই বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন পর্বের লড়াই প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে তারা। টস হেরে শুরুতে ব্যাট করছে টাইগাররা।