বিসিবির নতুন নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন মিনহাজুল আবেদিন নান্নু।

ফারুক আহমেদ পদত্যাগ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে প্রাক্তন অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুকে।

বুধবার নান্নুকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বিতর্কিত দুই স্তরের দল নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যান করে পদত্যাগ করার কথা গত রোববারই গণমাধ্যমকে জানিয়েছিলেন ফারুক আহমেদ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ফারুক মঙ্গলবার রাতে বিসিবির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আর বুধবার তার স্থলাভিষিক্ত করা হলো মিনহাজুল আবেদীন নান্নুকে।

২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুক।

এর আগে এই দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। দুই মেয়াদে তিনি দলকে উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা।

এমআইএস