ব্রাজিল বিশ্বকাপে জাদু দেখানো কোস্টারিকার গোলরক্ষক কিলুর নাভাসের সঙ্গে চুক্তি করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী ছয় বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

২৭ বছর বয়সী এই তারকাকে দলে নেয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াল। ওয়েবসাইটে জানানো হয়, আগামী ছয় বছরের জন্য নাভাসকে ক্লাবের চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়েছে। তাকে ৫ আগস্ট মেডিক্যাল রিপোর্টের জন্য পরীক্ষা দিতে বার্নাব্যুর রয়েল বক্সে ডাকা হয়েছে।

লেভান্তের সাবেক এই গোলরক্ষককে দলে নিতে ১০ মিলিয়ন ইউরো খরচ করেছে মাদ্রিদের ক্লাবটি।

ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই