বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সুপারম্যান মুস্তাফিজ বাংলাদেশ ছাপিয়ে এখন বিশ্ব-ক্রিকেটের সম্পদ। সম্প্রতি সেরা নবাগত কিরকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন এই তরুণ, সম্ভাবনাময় ক্রিকেটার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের ভোটে ২০১৫ সালে অভিষেক হওয়া সেরা খেলোয়াড় হয়েছেন মুস্তাফিজ।

ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের ভোটে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হওয়া সেরা খেলোয়াড়  হয়েছেন বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজ রহমান।

গত বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে আলোচনায় আসেন মুস্তাফিজ।

মোট ২৬টি ওয়ানডে ম্যাচে এখনো পর্যন্ত ১২.৩৪ গড়ে মুস্তাফিজের উইকেট ২৬টি।

এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টেই এক ওভারে তিন উইকেট পেয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ।

বিচারকদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল, জেফ ডুজন, জন রাইট, মাহেলা জয়াবর্ধনে, মার্ক বুচার, মার্ক নিকোলাসসহ ইএসপিএন ক্রিকইনফোর প্রধান সম্পাদক সম্বিত বল ও অন্যান্য সাংবাদিকেরা।

টেস্টের সেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বিদায়ী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

টিম সাউদি পাচ্ছেন ওয়ানডেতে সেরা বোলিং নৈপুণ্যের পুরস্কার।

টি-টোয়েন্টির সেরা ব্যাটিং নৈপুণ্যের জন্য বেছে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে।

টি-টোয়েন্টির সেরা বোলিং নৈপুণ্যের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

 

এমআইএস।