সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে ঘরের দল সিলেট সিক্সার্স। ম্যাচ শেষে হতাশা নিয়ে ঘরে ফিরতে হয় সমর্থকদের। মাত্র ৬৮ রানে অলআউট হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি হারে ৮ উইকেটে।
সিলেটে র দর্শকরা মিস করে ডেভিড ওয়ার্নার, লিটন দাস ও সাব্বির রহমানদের ধুদন্দমার ব্যাটিং। তবে আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে আর হতাশ হয়নি সিলেটবাসী। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে... রানের বড় স্কোর পায় সিক্সার্সরা।
শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ছুটতে থাকে লিটন দাস ও ওয়ার্নের পরিবর্তে ওপেনে নামা সাব্বির রহমান। পাওয়ার প্লেয়ের প্রথম ৬ ওভারেই তোলে ৬১ রান। ব্যক্তিগত ২০ রানে সাব্বির ফিরে গেলেও অপর প্রান্তে স্ট্রোকের ফুলঝুরিতে ফোটাতে থাকেন লিটন। ৯টি চার ও ১টি ছয়ে ৪৩ বলে ৭০ রান করে রান আউটে কাঁটা পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।
লিটনের বিদায়ের পর নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার। শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে পুরান ফিরে যান ২৬ রানে। এদিকে ডান-বাম দুহাতে ব্যাট করে মাত্র ৩৩ বলে বিপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। ১৯ তম ওভারে এসে গেইলের বলে ওয়ার্নার ডানহাতি ব্যাটসম্যান বনে যান এই অজি। ডানহাতেই ১টি ছয় ও তিনটি চার হাঁকান ওই ওভারে। মোট ৬টি চার ও ১টি ছয়ে ৩৬ বলে ৬১ রান করে অপারাজিত থাকেন সিক্সার্স দলপতি। সিলেট স্কোর বোর্ডে জমা হয় ৫ উইকেটে ১৮৭ রান।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে রংপুর রাইডার্স।
এমআর





