নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ভারত। বিরাট কোহলির ১২৩ রানও ভারতকে জয়ের মুখ দেখাতে পারেনি। রবিবারের এই ম্যাচে ২৪ রানে হেরে যায় ভারত।
এদিনের ম্যাচে নিউ জিল্যান্ড ২৯৩ রান করে। ভারত ব্যাটিং করতে নামলে ৪৮.৪ ওভার সব উইকেট হারিয়ে ২৬৮ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড:৫০ ওভারে ২৯২/৭ (গাপটিল ৮,রাইডার ১৮,উইলিয়ামসন ৭১,টেইলর ৫৫,ব্রেন্ডন ম্যাককালাম ৩০,অ্যান্ডারসন ৬৮*,রনকি ৩০,নাথান ম্যাককালাম ২,সাউদি ৩*;সামি ৪/৫৫,ভুবনেশ্বর ১/৩৮,জাদেজা ১/৬১,শর্মা ১/৭২।
ভারত:৪৮.৪ ওভারে ২৬৮ (শর্মা ৩,ধাওয়ান ৩২,কোহলি ১২৩,রাহানে ৭,রায়না ১৮, ধোনি ৪০,জাদেজা ০,অশ্বিন ১২,ভুবনেশ্বর ৬,শর্মা ৫,সামি ৭*;ম্যাকক্লেনাগান ৪/৬৮, অ্যান্ডারসন ২/৫১,উইলিয়ামসন ১/৯,মিলনে ১/৪০,সাউদি ১/৪৩)।
ম্যাচ সেরা:কোরি অ্যান্ডারসন।





