টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। অসিদের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করলেও এখন চাপে আছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ‌১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন কোরি অ্যান্ডারসন ও লুক রঞ্চি।
৩৪ বলে ৬২ রান করে মাঠ  থেকে বিদায় নিয়েছেন মার্টিন গাপটিল। এছাড়া ১৮ বলে ৩৭ রান করেছেন ব্রেন্ডন ম্যাককালাম।
এর আগে ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চের ১১৩ রানের জুটিতে ভর করে নির্ধার্তি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।