ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পট ফিক্সিংয়ে সঙ্গে জড়িত চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার রবিন্দ্র জাদেজা, সুরেশ রায়না ও ডোয়েন ব্রাভো। এমন তথ্য জানিয়েছে আইপিএল এর সাবেক প্রধান লোলিত মোদি।
আইসিসি’র সিইও ডেভ রিচার্ডসনকে ২০১৩ সালে দেওয়া এক চিঠিতে মোদি জানান, বাবা দিওয়ান নামে এক বুকি তাদের তিনজনকে শুধুমাত্র টাকাই দেয়নি সঙ্গে ফ্ল্যাটও উপহার দিয়েছিল।
এর আগে চলতি বছরের মে মাসে মোদি জানিয়েছিলেন, চেনাইয়ের অন্তত চারজন ক্রিকেটার ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন।
এদিকে প্রতিটি খেলায় ৯ হাজার থেকে ১০ হাজার কোটি রুপি জুয়া ধরা হয় বলে জানান মোদি। যেখানে ক্রিকেটার, বাজিকর ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেডআই





