স্বাগতিক বাংলাদেশের দেয়া ৩২৭ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের পর দ্রুতই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে ওপেনার আহমদে শেহজাদের সেঞ্চুরিতে এখন ঘুরে দাঁড়িয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪১.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন ফাওয়াদ আলম (৩৪) ও
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৯৭ রান করে পাকিস্তান। এতে ৫২ রান অবদান রাখা মোহাম্মদ হাফিজকে আউট করে দিয়ে দলকে স্বস্তিতে ফেরান মুমিনুল। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ইমরুল কায়েসের তালুবন্দী হন হাফিজ। সাকিবের বলে বোল্ড হয়ে দ্রুতই মাঠ ছাড়েন মিজবাহ (৪)। এরপর সেই মুমিনুলের বলে উইকেটরক্ষক এনামুলের হাতে তালুবন্দী মাঠ থেকে বিদায় নেন শোয়েব মাকুসদ।
দ্রুত তিন উইকেট হারালেও ফাওয়াদ আলমকে নিয়ে রানের চাকা সচল রাখেন শেহজাদ। দেখতে দেখতে করে ফেলেন ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরি। তার রানের সুবাদে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।