বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। পিটার মুর ৩৭ ও চাকাবা ২০ রানে অপরাজিত রযেছেন। এর বিপক্ষে দুই ম্যাচ সিরজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

আজ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দলীয় ৩৫ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১৩ রান করে স্পিনার তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হন ওপেনার ব্রায়ান সারি। পরে ব্যক্তিগত ৬ রান করে তাইজুলের শিকার হন ব্রেন্ডন টেইলর।

লাঞ্চ বিরতি থেকে ফিরেই আবু জায়েদ রাহীর বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন ৫২ রান করা মাসাকাদজা। পরে সিকান্দার রাজাকে (১৯) বোল্ড করেন অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু।

পঞ্চম উইকেট জুটিতে ৭২রানের জুটি গড়েন মুর ও শন উইলিয়ামস। উইলিয়ামসকে ৮৮ রানে আউট করে এই জুটি ভাঙেন মাহমুদুল্লাহ রিয়াদ চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

আর এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম সিলেট স্টেডিয়ামের। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় নাজমুল ইসলাম অপু ও আরিফুল হকের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু এবং আবু জায়েদ রাহী।

এমআর