আন্তর্জাতিক ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে কনাডা,কেনিয়া ও নেদারল্যান্ড। আগামী চার বছরের জন্য কনাডা,কেনিয়া ও নেদারল্যান্ড দলের স্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত,হংকং ও পাপুয়া নিউগিনি।
এছাড়া আইসিসির স্থায়ী ১০ সদস্য দেশ ছাড়াও ওয়ানডে মর্যাদা রয়েছে আয়ারল্যান্ড,স্কটল্যান্ড ও আফগানিস্তানের। এই ছয় দলেরই ওয়ানডে মর্যাদা থাকবে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত।
বাছাই পর্ব পেরিয়ে আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্ব হংকং তৃতীয় ও পাপুয়া নিউ গিনি চতুর্থ হয়।
টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরে আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]