রাগ মেজাজের জন্য কম পরিচিত নয় টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সেই রাগের চরম অবস্থার শিকার হলো তার র‌্যাকেট। র‌্যাকেট দিয়ে বল ঠিক মতো নেট পার করতে না পারায় যেন সেটির উপর প্রতিশোধ নিলেন সেরেনা। পিটাতে পিটাতে ভেঙ্গেই ফেললেন। শনিবার ডব্লিউটিএ টুর্নামেন্টে কারোলিন ওজনিয়াকির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে এই ঘটনা ঘটান যুক্তরাষ্ট্রের এই তারকা।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেটে ৪-২ গেমে পিছিয়ে ছিলেন সেরেনা। পরের গেমটিতেও যখন গেম পয়েন্টের বল নেট পার করতে পারলেন না তখন চাপে পড়ে গেলেন। সেই চাপ কমাতে র‌্যাকেটটি মাটিতে পিটাতে লাগলেন।

পিটালেন, পিটালেন আবার পিটালেন। ততক্ষণে মৃত্যু হলো র‌্যাকেটটির।

জেডআই