শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরল ভারত। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদেরকে ২৭৮ রানে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল সফরকারীরা।

সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে কলম্বো ওভালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। কেউই দলের হাল ধরতে না পারায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৪ রানেই অল আউট হয়ে যায় তারা।

আগের দিনের ২ উইকেটে ৭২ রান নিয়ে খেলা শুরু করে ভারত। কিন্তু এদিন মাত্র ৬২ রান সংগ্রহ করতেই হারায় বাকি ৮ উইকেট।

শেষ দিনে ২৩ রান নিয়ে খেলা শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস রানের খাতা খোলার আগেই মাঠ থেকে বিদায় নেন।

আর ২৫ রান নিয়ে খেলা শুরু করা করুনারত্নে ৪৬ রান করতেই অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর।

লঙ্কানদের ইনিংস ধ্বসিয়ে দিতে বল হাতে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন অশ্বিন। ১৬ ওভারে ৪৫ রান দিয়ে ৬টি মেডেনসহ ৫টি উইকেট তুলে নেন তিনি। অমিত মিশরা নেন তিনটি উইকেট। আর একটি করে উইকেট পান ইশান্ত ও যাদব।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩৯৩ ও ৩২৫/৮ (ডি.)

শ্রীলঙ্কা: ৩০৬ ও ১৩৪

ফল: ভারত ২৭৮ রানে জয়ী

সিরিজ: ১-১

জেডআই