বিপিএলের সপ্তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর: ৯ ওভারে ৭৪/১ । ব্যাট করছেন লেন্ডল সিমন্স (৪৪) ও মোহাম্মদ মিথুন (১৯) । ফিরে গেছেন সৌম্য সরকার (১৮)।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করে ঢাকা।
অন্যদিকে রংপুর নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে যায়।
এমকে





