ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে রান আউট করে মাঠ থেকে বিদায় করে দিলেন পাকিস্তানের অধিনায়ক মিজবাহ উর হক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন বিরাট কোহলি ৮৬ ও সুরেশ রায়না ২২।
এদিন বল হাতে প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট শিকার করতে পারেনি পাকিস্তান। উল্টো চার-ছক্কা হাঁকানো শুরু করে ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু তাদেরকে বাড়তে দেননি বোলার সোহাইল খান। তার বলে ক্যাচ তুলে দিলে অধিনায়ক মিজবাহর তালুবন্দী হন রোহিত শর্মা। ২০ বলে দুই চারে ১৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
দলের হাল ধরেন ধাওয়ান ও কোহলি। গড়ে তোরেন শক্তিশালী জুটি। দলীয় ১৬৩ রানে ধাওয়ান রান আউটটের ফাদেঁ পড়লে ভেঙে যায় তাদের ১২৯ রানের জুটি। মাঠ ছাড়ার আগে ৭৬ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন ধাওয়ান।
রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।
পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহাইল খান, মোহাম্মদ ইরফান।
ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, মুহিত শর্মা, মোহাম্মদ সামি।
জেডআই





