বেলো হরিজন্তেতের এস্তাদিও মিনেইরাও স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে এবারের বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ দল বেলজিয়াম ও অফ্রিকার শক্তি আলজেরিয়া।
‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলজিয়াম ও আলজেরিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে। বেলজিয়াম দলে তাদের তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড, ভিনসেন্ট কোম্পানি ও থিবো কুর্তোয়া সবাই খেলছেন। আলজেরিয়া দলেও আছেন ফেগুলি ও তালিব বেন্তালেবের মতো ফুটবলার। যারা ইউরোপিয়ান ফুটবলে খেলে থাকেন।
বেলজিয়াম দল: কুর্তোয়া, আল্ডারওয়েল্ড, কোম্পানি, ভার্টোজেন, উইটসেল, ডি ব্রুইন, লুকাকু, হ্যাজার্ড, ভ্যান বুইটেন, ডেম্বলে ও চাদলি।
আলজেরিয়া দল: বোলহি, ভুহেরা, গুলাম, হালিচি, ফেগুলি, মেহজানি, বেন্তালেব, সৌদানি, তাইদার, মাহরেজ ও মোস্তেফা।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





