১১৮তম আইএফএ শিল্ডের সেমিফাইনালে আজ মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু একদিন আগে অনুশীলন করতে গিয়ে ঝামেলায় পড়ে তারা। শেখ জামালের অনুশীলন করার সময় সেখানে অনুশীলন করছিল ভারতের একটি দল। অবশেষ অনেক কষ্টে অল্প সময়ের জন্য অনুশীলন করার সুযোগ পায় তারা।
ধানমন্ডি কোচ-ম্যানেজারের দাবি, দু’দিন আগেই সোমবার দুপুর আড়াইটের সময় তাঁরা যুবভারতীতে অনুশীলন করবেন বলে আইএফএ-কে জানিয়ে রেখেছিলেন। কিন্তু কোচ জোসেফ আফুসি টিম নিয়ে এসে দেখেন সেখানে ভারতের ইউনাইটেড অনুশীলন করছেন। মাঠ ছেড়ে দেওয়ার জন্য ইউনাইটেডকে অনুরোধ করতে থাকেন ধানমন্ডির কোচ-কর্তারা। কিন্তু রাজি হননি ইউনাইটেড কোচ অঞ্জন নাথ।
এদিকে চালাকি করে ইউনাইটেড ও ধানমন্ডিকে মাত্র আধ ঘন্টার ব্যবধানে অনুশীলনের জন্য সময় দিয়েছিলেন এক সহসচিব। দুটো এবং আড়াইটে। কিন্তু এটা সবারই জানার কথা যে আধ ঘণ্টায় কোনও টিমের অনুশীলন শেষ হয় না। আড়াইটার সময় অনুশীলন শেষ করার কথা থাকলেও ইউনাইটেড ৩টা ২০ পর্যন্ত অনুশীলন করে।
পুরো ঘটনায় ক্ষুব্ধ ধানমন্ডি টিমের ম্যানেজার আব্দুল গফ্ফর এবং কোচ জোসেফ ক্ষোভ প্রকাশ করে বললেন, 'আইএফএ-র মতো অপেশাদার সংস্থা আমরা আগে দেখিনি। বাইরে থেকে একটি টিমকে টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ করে নিয়ে এসেছে। অথচ আমাদেরই প্রতি মুহূর্তে হেনস্থা হতে হচ্ছে। এর আগে মাকড়দহের মতো ফুটবল খেলার অযোগ্য মাঠে অনুশীলন করতে পাঠানো হয়েছিল। আর সেমিফাইনালের আগের দিন যুবভারতীতে অনুশীলন করতে এসেও সমস্যায় পড়তে হল।'
এদিকে নিজেদের সাফাই গেয়ে আইএফএ-সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, 'দুপুর তিনটেতে ধানমন্ডির অনুশীলনের সময় ছিল। ওরা আগে মাঠে চলে এসেছে। ইউনাইটেড তো ঠিক সময়ে মাঠ ছেড়ে দিয়েছে। পাঁচ-দশ মিনিট তো এ দিক-ও দিক হতেই পারে।'
এ সব ঝামেলার জবাব অবশ্য ইস্টবেঙ্গলকে হারিয়ে মাঠেই দিতে তৈরি হচ্ছে ধানমণ্ডি। নাইজিরিয়ান কোচ জোসেফ যেমন বলে দিলেন, 'ইস্টবেঙ্গল ভাল দল। তবে ওদের দুর্বলতাগুলোও আমার জানা। ভালোভাবে অনুশীলন করতে না পারলেও ফাইনালে যাওয়ার জন্য আমার দল তৈরি।' ধানমন্ডির যে বিদেশি স্ট্রাইকারের গোলে মোহনবাগান ছিটকে গিয়েছিল সেই হাইতির সনি নর্ডিও ফাইনালে যাওয়ার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। বলছিলেন, 'মোহনবাগানের পর এ বার ইস্টবেঙ্গলকেও হারাতে চাই।'
এদিকে বাংলাদেশের টিমকে উৎসাহ দিতে শহরে এসে পৌঁছেছেন বাফুফে-র প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। গ্রুপ লিগে মোহনবাগানকে হারিয়ে মাঠেই নেচেছিলেন ধানমন্ডির ফুটবলাররা। রোববার রাতে হোটেলে ডিনার-পার্টিও দেওয়া হয়। ইস্টবেঙ্গলকে ফাইনালে ওঠার লড়াইতে হারালে কী হবে? এক কর্তা বললেন, 'পুরস্কার অর্থ দেব। আরও অনেক কিছু হবে। দেখেন না কী করি?'
খেলা
ভারতে অনুশীলন নিয়ে ঝামেলায় শেখ জামাল
১১৮তম আইএফএ শিল্ডের সেমিফাইনালে আজ মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু একদিন আগে অনুশীলন করতে গিয়ে ঝামেলায় পড়ে তারা। শেখ জামালের অনুশীলন





