জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২১৩ রান নিয়ে সবার শীর্ষে রয়েছেন মুশফিক। সিরিজে পাঁচটি ম্যাচেই ব্যাট করেছেন তিনি। এতে কোনো সেঞ্চুরি না করতে পারলেও দুটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

প্রথম ম্যাচে ৬৫ রান করেন মুশফিক। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ২৭ ও ৩৩ রানে আউট হলেও চতুর্থ ম্যাচে করেন ৭৭ রান। আর শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১১ রান।

সর্বোচ্চ রানের তালিকায় মুশফিকের পর রয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান এনামুল হক। প্রথম ও শেষ দুই ম্যাচে ব্যাট হাতে বেশি একটা সুবিধা না করতে পারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ৮০ ও ৯৫ রান করেছিলেন তিনি।

১৬২ রান নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রেন্ডন টেলরের পরে স্থানে আছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসেছে মোট ১৪২ রান। ১৩৮ রান নিয়ে তারপরের স্থানে আছে আরেক বাংলাদেশী তামিম ইকবাল।

জেডআই