৬ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে ৭২তম বিশ্ব দূরপাল্লা (৮১ কিলোমিটার ও ১৯ কিলোমিটার) সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার ৮১ ও ১৯ কিলোমিটার সাঁতারে সাফল্য পেয়েছে বাংলাদেশের ৩ সাঁতারু।
৮১ কিলোমিটার সাঁতারে বাংলাদেশের সাঁতারু মো. আশিকুর রহমান প্রথম স্থান অর্জন করেন। আর ফয়সাল আহমেদ দ্বিতীয় স্থান অর্জন করে। ১৯ কিলোমিটারে শ্রী পলাশ চৌধুরী দ্বিতীয় স্থান অর্জন করেন।
এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৪ জন পুরুষ ও ২ জন মহিলা সাঁতারু এবং ৬ জন লাইফ সেভার এবং ১ জন কোচ কাম ম্যানেজারসহ ১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে।
কেএইচ





