ইউ এস ওপেন টেনিসের মহিলা এককের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা, ভেনাস উইলিয়ামস ও জেলেনা জানকোভিচ।
শুক্রবার রাতে মেয়েদেও তৃতীয় রাউন্ডের ম্যাচে সহজ জয় তুলে নেন রাশিয়ান মারিয়া শারাপোভা।
২৬তম বাছাই জার্মানীর লিসিকিকে সরাসরি ৬-২ ও ৬-৪ গেমে হারান তিনি। অন্য ম্যাচে নবম শীর্ষবাছাই সাবিংয়ার জেলেনা জানকোভিচ ৬-১ ও ৬-০ গেমে সুইডেনের লারসনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উন্নীত হন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





