লা লিগায় এক ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু শিরোপা জয়ের সংখ্যার দিক থেকে এখনও শীর্ষে রয়েছে চলতি মৌসুমের লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ।

রোববার স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করে ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। এ নিয়ে মোট ২৩ বার শিরোপা জয়ের রেকর্ড গড়ল তারা। কিন্তু মোট ৩২ বার শিরোপা জিতে তালিকায় শীর্ষে রয়েছে রিয়াল।

গত ১০ মৌসুমের মধ্যে ৬ বার চ্যাম্পিয়ন হওয়া বার্সা মোট ২৩ বার শিরোপা জিতল। বিপরীতে গত ১০ মৌসুমে ৩ বার চ্যাম্পিয়ন হওয়া সেরা হয়েছে ৩২ বার।

এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ১০ বার, অ্যাথলেটিক বিলবাও ৮ বার, ভ্যালেন্সিয়া ৬ বার, রিয়াল সোসিয়াদ ২ বার এবং দেপোর্তিভা লা করুনা, সেভিয়া ও রিয়াল বেটিস ১ বার করে শিরোপা জিতে নেয়।

জেডআই