জুনিয়র এএইচএফ কাপে টানা চার ম্যাচ জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলে। শনিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগ পদ্ধতির চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট লাভ করে বাংলাদেশ।
এ জয়ের ফলে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই কোন রকম সমীকরণ ছাড়া সরাসরি ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ৭ পয়েন্ট সংগ্রহকারী ওমান। মাত্র দু’ম্যাচ জয়, একটিতে ড্র ও এক ম্যাচে হেরে গেলেও গোল ব্যবধানে চাইনিজ তাইপেকে পেছনে ফেলে ফাইনালের যোগ্যতা অর্জন করে ওমান।
এদিন সিঙ্গেল লীগ পদ্ধতির শেষ ম্যাচে শ্রীলংকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ‘অপরাজিত’ থেকেই ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা। ম্যাচে ফজলে রাব্বি ও রোমান দু’টি করে এবং মিলন, কৌশিক ও আশরাফুল একটি করে গোল করেন।
রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেরিভিশন চ্যানেল এটিএন বাংলা । একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চায়নিজ তাইপে ও শ্রীলংকা। এই শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
জেডআই





