নরওয়ের ট্রমসোতে অনুষ্ঠিত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডেও হেরেছে বাংলাদেশ। পেরুর কাছে ৩-১ পয়েন্টে হেরেছে বাংলাদেশের পুরুষ দল। এই রাউন্ড শেষে ৫ ম্যাচ পয়েন্ট এবং ১০ গেম পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

পঞ্চম রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়া পেরুর গ্র্যান্ডমাস্টার জুনিগা জুলিও এবং গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব গ্র্যান্ডমাস্টার কোরদোভা ইমিলিওর সঙ্গে ড্র করেছেন। তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজিব কোরি জোরগির কাছে এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর গ্র্যান্ডমাস্টার চার্জ ক্রিসশ্চিয়ানের কাছে হেরেছেন।

পুরুষ দলের মতো হেরেছে প্রমীলা দলও। তারা ২.৫-১.৫ পয়েন্টে হেরেছে আইসল্যান্ডের কাছে। পঞ্চম রাউন্ড শেষে ৪ ম্যাচ পয়েন্ট এবং ৯ গেম পয়েন্ট অর্জন করেছে তারা।

বাংলাদেশের শারমিন সুলতানা শিরিন আইসল্যান্ডের জোহানসদোট্টির বিপক্ষে জয় পেয়েছেন। রানি হামিদ আইসল্যান্ডের হালজারদোর সঙ্গে ড্র করেছেন। কিন্তু শামিমা আক্তার লিজা প্রমীলা গ্র্যান্ডমাস্টার লিনকার কাছে এবং প্রমীলা ফিদে মাস্টার জাকিয়া সুলতা টিনা ক্রিসটানের কাছে হেরেছেন।

ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই