বড় ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন রোনালদো। সব শঙ্কা দূর করে অনুপম দক্ষতায় হ্যাট্রিক করে দলকে পৌঁছে দিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠল রিয়াল মাদ্রিদ। একই দিন শেষ চার নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটিও।
প্রথম লেগের খেলায় উলুফসবুর্গের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল রিয়াল। সেই রিয়াল নিজেদের মাঠে উলুফসবুর্গকে ছিঁড়ে ফেলল! যাতে প্রধান অবদান ওই রোনালদোর।
এই নিয়ে টানা ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করল দশ বারের চ্যাম্পিয়নরা।
১৬ বছরের ভেতর চ্যাম্পিয়ন্স লিগে এভাবে জেতার রেকর্ড আছে মাত্র দুটি দলের। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেও বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে হেরেছিল এসি মিলান, ২০১৩ সালে। পরের বছর অলিম্পিয়াকোস কোয়ার্টার ফাইনাল থেকে একইভাবে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে।
গতকাল প্রথমার্ধে দুই গোল করে প্রথম লেগের ব্যবধান কমান রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে আরেকটি গোল করে হ্যাট্রিক পূরণ করেন। সেই সঙ্গে শেষ চারও অনেকটা নিশ্চিত হয়ে যায়।
চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে রোনালদোর সর্বমোট গোলসংখ্যা দাঁড়ালো ৯৩। মেসির থেকে দশটি বেশি!
আর এই মৌসুমে সিআরসেভেনের গোলসংখ্যা দাঁড়ালো ১৬টিতে। ২০১৩-১৪ মৌসুমে করেছিলেন ১৭টি। এবার হয়তো নিজেরও রেকর্ডটিও ভেঙে ফেলবেন।
এআই





