জার্মান লিগ বুন্দেসলিগায় নিজেদের তৃতীয় ম্যাচে শেষ মিনিটে পেনাল্টি কিকের সুবাদে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
শনিবার নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অগসবার্গের বিপক্ষে ১-২ গোলের ব্যবধানে জিতেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
সফরকারী হিসেবে খেলতে নামলেও ম্যাচটিতে প্রথমার্ধে এগিয়ে ছিল অগসবার্গ। খেলার ৪৩ মিনিটে এসওয়েইনের গোলে এগিয়ে যায় তারা।
প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া বায়ার্ন বিরতির পরও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে খেলার ৭৭ মিনিটে প্রতিপক্ষে জালে বল পাঠাতে সক্ষম হন লেবানদোস্কি।
ফলে ড্রয়ের দিকে এগিয়ে যায় ম্যাচটি। কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে অগসবার্গের লেফট ব্যাক ফিউলনারের সঙ্গে ধাক্কা পান কোস্টা। এতে পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন। শেষ মুহুর্তের এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি থমাস মুলার। ৯০ মিনিটের এই গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের ফলে লিগে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড।
জেডআই





