বাংলাদেশে মানুষগুলোর কাছে এখন সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে ক্রিকেট। আর সেই ক্রিকেটের ভক্তরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে, টিকেট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা ঘুম হারাম করে লাইনে দাড়িয়ে থাকবে এটাই স্বাভাবিক।
সরাসরি খেলা দেখার মজাটাই আলাদা আর সেই মজাটা আরও বেড়ে যাবে যখন আপনার আত্মীয় স্বজন টেলিভিশনে খেলা দেখছে হঠাৎ করে আপনাকে টেলিভিশনের স্ক্রীনে দেখাচ্ছে আর আপনি সেটা দেখে নাচানাচি করতেছেন। আর এই মজাটা সবার কপালে জুটে না।
তবে মেয়েদের কপালে বেশি জুটে এই ভাগ্যটা কারণ তারা মেয়ে তারা এক্সেপশনাল। তাদের দেখাতে পারলে ক্যামেরামেন মনে হয় অনেক খুশি হয়। তাইতো গতকাল স্টেডিয়ামে একজন পুরুষ দর্শকের আকুতি 'আমরা মেয়ে না দয়া করে একটু টেলিভিশনে দেখাবেন'। আর সেই ছবি বর্তমানে ফেসবুকে ভাইরাল। ক্যামেরম্যানের দৃষ্টিগোচর করতে হলে বোধহয় এই ছাড়া অন্য কোন উপায় তার কাছে ছিল না।
জেড





