বাংলাদেশে ট্রফি ট্যুরের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, আইসিসির ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি পাঠানো হচ্ছে। ইতোপূর্বেও আইসিসি এ ধরণের কার্যক্রম নিয়েছিল, এটা আইসিসির একটা ক্যাম্পেইন। আমাদের দেশে ৭ই আগস্ট আসবে এবং ৯ তারিখে চলে যাবে।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে, অবশ্যই একটা পাবলিক প্লেসে সাধারণ জনগনের দেখার জন্য রাখা হবে। এর বাইরে আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হয়, তাদেরকে দেখার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মিডিয়াও।’

স্বপ্নের পদ্মাসেতুতেও উঠতে যাচ্ছে বিশ্বকাপের ট্রফি। এ ব্যাপারে নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, আইসিসির একটা চাওয়া থাকে, যে দেশে ট্রফি যায়; সেই দেশের আইকনিক একটা জায়গায় একটা ফটোসেশন করার জন্য। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। আপনারা জানেন যে, পদ্মা সেতু আমাদের গর্ব; আমাদের প্ল্যান আছে পদ্মা সেতুতে ফটোসেশন করার।

প্রতিবারের ন্যায় এইবারো বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ পাবে বাংলাদেশের সমর্থকরা। এই বিষয়ে সুজন বলেন, ‘আমাদের প্ল্যান রয়েছে বিশ্বকাপের ট্রফিকে শপিংমলে রাখার জন্য; ইতোপূর্বে তেমনি করা হয়েছিলো। আমরা চেষ্টা করবো সাধারণ মানুষ যেন ট্রফিটাকে দেখতে পারে।’

এমবি