এটাই দেখার বাকি ছিল দেশের ফুটবলে।হয়তো দিনটি ফুটবল ইতিহাসে অন্যভাবেই লিখা থাকবে।৪ জানুয়ারি দিনটি কলঙ্ক হয়ে থাকবে দেশের ঘরোয়া ফুটবলে।

দেশের ফুটবলে অনক বড় দলেরও নজির আছে মাঠ ছেড়ে চলে যাওয়ার, ওয়াক-ওভার দেয়ার। এক ম্যাচের দুটি দলই মাঠে অনুপস্থিত থাকার ঘটনার শুরু হলো বাংলাদেশে।আর অধ্যায়ের জন্ম দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দল সকার ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব।

বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারিত প্লে-অফ ম্যাচটি খেলেনি তারা। দেশের শীর্ষ লিগের দুই দলের এমন কাণ্ড বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তৃত্বকেই দেখালো বৃদ্ধাঙ্গুলী। এখন নিয়ম ভাঙ্গা দুই দলের শাস্তি কী হবে, তা বাফুফের সিদ্ধান্তের উপর নির্ভর করছে জোট বেধে মাঠে না আসার জন্য পেতে পারে আরও বড় শাস্তি। 

বাংলাদেশ প্রফেশনাল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম বললেন, ‘বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা আগে ঘটেনি।’এখন সবার মুখে একটাই প্রশ্ন।কি শাস্তি হবে দুই দলের? ‘বাইলজে আছে কোনো ক্লাব খেলতে অস্বীকৃতি জানালে ওই লিগে তাদের আগের সব খেলাও বাতিল হয়ে যাবে।’ 

দুই দল মাঠে না আসায় রেফারি জসিম উদ্দিন দুই সহকারীকে নিয়ে মাঠে প্রবেশ করে অপেক্ষা করেছেন বাইলজ অনুযায়ী ১৫ মিনিট। এরপর তারা মাঠ থেকে বের হয়ে যান। এ বিষয়ে ম্যাচ কমিশনার ইব্রাহিম নেছার বলেছেন, ‘দুই দল আসেনি। আমরা অপেক্ষা করে চলে যাচ্ছি। বাইলজ অনুযায়ী এটা রিফিউজড টু প্লে। এখন সিদ্ধান্ত নেবে লিগ কমিটি ও বাফুফে।’  

নাজিব