লা লিগায় জয়ের ধারায় ফিরছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার দেপার্তিভোর বিপক্ষে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে আছে তারা।
এবার মৌসুমের প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছিল রিয়াল। ফলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে চলে যায় কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। সমালোচনায় পড়েন বস। তবে এবার মাঠেই বসের পক্ষে জবাব দিচ্ছেন শিষ্যরা। খেলার প্রথমার্ধে তিন গোল করেছেন তারা। এতে জোড়া গোল করেছে ক্রিস্টিয়ানো রোনালদো।
দেপোর্তিভোর মাঠ স্টেডিও মিউনিসিপ্যাল ডি রিয়াজোরে খেলার ২৯ মিনিটে গোলের সূচনা করেন রোনালদো। এরপর ৩৬ মিনিটে দলকে লিডকে দ্বিগুণ করেন মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেয়া জেমস রদ্রিগেজ।
বিরতিতে যাওয়ার চার মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। কিন্তু একটি গোলও শোধ করতে পারেনি স্বাগতিক দলটি। ফলে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





