ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ইংরেজি বাধ্যতামূলক করলেন ডাচ কোচ ভ্যান গল। ইউনাইটেডের স্প্যানিশ ফুটবলার হুয়ান মাতা এই কথা জানিয়েছেন।
মৌসুমের শুরুতে মাতার সঙ্গে ইউনাইটেডে যোগ দিয়েছেন আরেক স্প্যানিশ ফুটবলার আন্দের হেরেরা। কিন্তু তার সঙ্গে মাঠে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারছেন না মাতা।
রেকর্ড অর্থে ইংলিশ ক্লাবটিতে যোগ দেয়া মাতা বলেছেন, “আমরা ইংরেজেত কথা বলি। কোচ বলে দিয়েছেন, আমাদেরকে অবশ্যই ইংরেজি কথা বলতে হবে।” সূত্র:বিবিসি
ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





