সদ্য পদত্যাগ করা শেন জার্গেনসেনের পরিবর্তে নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।
পাপন বলেন, 'কেউ যদি চলে যেতে চায় তাকে ধরে রাখার কোনো কারণ নাই। কারণ সে তার শতভাগ এখানে দিতে পারবে না।'
জুনে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে। এই সিরিজ পর্যন্ত জার্গেনসেনই কোচের দায়িত্ব পালন করবে এমন ইঙ্গিত দিয়ে বোর্ড সভাপতি বলেন, 'ভারতের বিপক্ষের সিরিজ পর্যন্ত শেন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা (সম্ভবত আগামী সপ্তাহে) বোর্ড-সভায় বসব। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে, তাকে রাখব না বিকল্প খুঁজব। তবে এটা নিশ্চিত যে আমরা নতুন কোচ খুঁজছি।'
চলতি বছরে বাংলাদেশ দল একের পর এক ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কা সিরিজে হারের পর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে। জিততে পারেনি কোনো দলের সঙ্গে।
এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে হংকংয়ের বিপক্ষে হেরে যায়। রান রেটের মার-প্যাঁচে সুপার টেন পর্বে খেললেও কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের দেশ অস্ট্রেলিয়া গিয়েছিলেন জার্গেনসেন। সেখান থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতা দেখে বিসিবি সভাপতি 'বড় ধরনের পরিবর্তনের' কথা বলেছিলেন। কিন্তু নির্দিষ্ট করেননি যে কোন ক্ষেত্রে পরিবর্তন করা হবে। এখন দল ও দলের ব্যবস্থপনায় পরিবর্তনের কথা বুঝাতে চেয়েছেন বলে জানিয়েছেন। তবে বোর্ড পরিচালকদের কিছু বক্তব্যের কারণে জার্গেনসেন পদত্যাগ করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন। সূত্র:ইএসপিএনক্রিকইনফো
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
নতুন কোচ খুঁজছে বাংলাদেশ
সদ্য পদত্যাগ করা শেন জার্গেনসেনের পরিবর্তে নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।





