[b]কলম্বো:[/b] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশের পরই যথাসময়ে সফর অনুষ্ঠানের বিষয়ে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) বোর্ড সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গত সপ্তাহে দুই সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে পাঠায় এসএলসি এবং সফর বাতিল কিংবা পরিবর্তনের কোন কারণ নেই বলে তারা রিপোর্ট করে।
রানাতুঙ্গা বলেন, ‘প্রাপ্ত রিপোর্টে আমরা মনে করছি, আমাদের খেলোয়াড়রা সেখানে নিরাপদ। আমরা কখনোই বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আমরা তাতে অত্যন্ত সন্তুষ্ট।’
শ্রীলংকা দলের বাংলাদেশ সফরের ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। এসএলসির দাফতরিক সূত্রে জানানো হয়, বাংলাদেশের উদ্দেশ্যে দল রওনা হওয়ার ২৪ ঘণ্টা আগে ২৩ জানুয়ারি বিস্তারিত প্রকাশ করা হবে। তবে সিলেট ভেন্যুর ম্যাচ পরিবর্তন করা হবে বলেও জানান রানাতুঙ্গা।
তিনি বলেন, ‘সিলেট ভেন্যুতে খেলতে অনেক বেশি ভ্রমণ করতে হবে বলে আমরা সেখানকার ভেন্যু বাদ দিয়ে অন্য কোথাও নির্ধারণ করতে বলেছি। বাংলাদেশ আমাদের অনুরোধ রাখায় আমরা খুশি।’
রানাতুঙ্গা বলেন, ‘এশিয়ায় আমরা একটা অবস্থার মধ্যদিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা পাকিস্তান সফরে যাচ্ছি না। হয়তো বা একটা টুর্নামেন্ট অন্য কোথাও সরানো যেত। কিন্তু ভবিষ্যতে আমাদের মধ্যে সম্পর্কটা আরো থাকবে। বাংলাদেশ একটা ক্রিকেট পাগল জাতি এবং সম্ভব হলে সেখানেই খেলা উচিত।’
খেলা
সন্তুষ্ট শ্রীলংকা, ঢাকা আসছে ২৪ জানুয়ারি
কলম্বো: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশের পরই যথাসময়ে সফর অনুষ্ঠানের বিষয়ে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) বোর্ড সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা।





