চলতি বছর যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সফরে ম্যান ইউর চারটি ম্যাচ খেলার কথা রয়েছে।
আগামী ২৫ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার লিভাইস স্টেডিয়ামে ২০বারের ইংলিশ চ্যাম্পিয়নরা কাতালানদের মুখোমুখি হবে।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ নামে এই টুর্নামেন্টে লুইন ফন গালের দল ২৯ জুলাই শেষ ম্যাচে শিকাগোতে প্যারিস সেইন্ট জার্মেইর মোকাবেলা করবে।
এছাড়া মেক্সিকান দুটি ক্লাবের বিপক্ষে তাদের আরো দুটি ম্যাচ খেলার কথা রয়েছে, তবে এই ম্যাচগরোর ভেন্যু এখনো ঠিক হয়নি।
জেডআই





