চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর আরেক স্প্যানিশ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শুক্রবার নিয়নে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে এটি নির্ধারিত হয়।
ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৫/৬ মে। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১২/১৩মে। আর আগামী ৬ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বুধবার জাভিয়ের হার্নান্দেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বর্তমান সময়ে প্রথম দল হিসেবে শিরোপা অক্ষুন্ন রাখার রেকর্ড গড়ার চেষ্টা করবে দলটি।
এদিকে সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। চার বছর আগে পেপ গার্দিওলার অধীনে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করা।
এদিকে গত ছয় মৌসুমে পঞ্চমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এই সপ্তাহে টানা তৃতীয়বারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলছে সাবেক বার্সা কোচ গার্দিওলার শিষ্যরা। সেই সঙ্গে ইউরোপের সেরা হওয়ার জোর চেষ্টা দলটির।
এদিকে ২০০২-০৩ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পেয়েছে জুভেন্টাস। মোনাকোকে ১-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে তারা। তাদের স্বপ্নও নতুন কিছু করা।
জেডআই





