ফুটবলে ক্যারিয়ারে খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন বার্সেলোনা তারকা আবিদাল। শুক্রবার অবসেরর ঘোষণা দেন এই ৩৫ বছর বয়সী ফুটবল তারকা।

অবসর নেওয়ার কারণ হিসেবে আবিদাল বলেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই অবসর নিচ্ছি।’

১৯৯৯ সালে পেশাদার ফুটবল শুরু করা আবিদাল ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। এ সময়ে ফ্রান্সের হয়ে মোট ৬৭ ম্যাচ খেলেছেন রক্ষণভাগের এই ফুটবলার। এর মধ্যে বিশ্বকাপ ফুটবলের দু’টি আসরও রয়েছে।

১৯৯৯ থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত মোট ৮টি ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে মূলত ফরাসী ক্লাব লিলি ও লিঁও’র পাশাপাশি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতেও খেলেছেন দীর্ঘ সময়। পেশাদার ফুটবলে এরিক আবিদাল তার শেষ ম্যাচটি খেলেছেন গত বুধবার রাতে বর্তমান ক্লাব গ্রিসের অলিম্পিয়াকসের জার্সিতে, প্যানিওনিয়সের বিপক্ষে। ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আবিদালের দল বার্সেলোনা।

জেডআই